মোবাইলে ধারণ হলো প্রথম স্বল্পদৈর্ঘ্য

৬ মে, ২০২০ ১৩:৪১  
টিভি নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে। কোয়ারেন্টাইনের সময় এই ছবি ধারণ করা হয়েছে মোবাইলে! নিজের চিত্রনাট্যে ‘ওয়েটিং’ নামের চলচ্চিত্রটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি। আরও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। সিলভার স্ক্রিনের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির গল্প এগিয়েছে ফেসবুকে পরিচয় হওয়া দুটি মানুষকে ঘিরে। শুটিং প্রসঙ্গে নির্মাতা অমি জানান, তিনজন শিল্পীই মোবাইলে দিয়ে নিজেদের দৃশ্যগুলো এক এক করে শুট করেছেন। এরপর দৃশ্যগুলো সংগ্রহ করে পাঠানো হয়েছে ভিডিও এডিটরের কাছে।